ইসলামাবাদ, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় চরসদ্দা শহরের একটি পুলিশ কম্পাউন্ডের মসজিদে সোমবার বোমা হামলায় অন্তত ৩ জন নিহত এবং তিন পুলিশ আহত হয়েছে।
বিস্ফোরণটি মসজিদের ভেতরে হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জেইন খান।
চরসদ্দা থেকে তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, ওসামা বিন লাদেনের মৃত্যুর সঙ্গে এ বিস্ফোরণের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১২ ঘ.
bdnews24