২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হামলার হুমকি তালেবানদের

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর পাকিস্তানে তালেবানরা নতুন করে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সরকারের অন্যান্য নেতারাসহ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ওপর হামলার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

দেরা ইসমাইল খান, পাকিস্তান, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর পাকিস্তানে তালেবানরা নতুন করে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সরকারের অন্যান্য নেতারাসহ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ওপর হামলার হুমকি দিয়েছে। পাকিস্তানের তালেবান আন্দোলনের দল 'তেহরিক ই তালেবান পাকিস্তান' (টিটিপি) এর মুখপাত্র এহসানুল্লাহ এহসান অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "এখন পাকিস্তানের শাসকরা- প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাবাহিনীই আমাদের হামলার প্রধান লক্ষ্য হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪০ ঘ.