২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লাদেনের মৃত্যুতে জিহাদের ডাক থেমে যাবে না'

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুতে জিহাদের ডাক থেমে যাবে না। তার জিহাদের বাণীর মৃত্যুও কখোনো ঘটবে না। লাদেনের মৃত্যুর প্রতিক্রিয়ায় একথা বলেছে জঙ্গি ইসলামিক সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

দুবাই, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুতে জিহাদের ডাক থেমে যাবে না। তার জিহাদের বাণীর মৃত্যুও কখোনো ঘটবে না। লাদেনের মৃত্যুর প্রতিক্রিয়ায় একথা বলেছে জঙ্গি ইসলামিক সংগঠনগুলো। একইসঙ্গে লাদেনের মৃত্যুর খবরটি যাতে সত্য না হয় সে কামনাও করেছে তারা। আর এ খবর সত্য হলে তারা এর জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটন পাকিস্তানে মার্কিন বাহিনীর অভিযানে লাদেন নিহত হয়েছেন বলে দাবি করার পর ইসলামিক জঙ্গি সংগঠনগুলো এ প্রতিক্রিয়া জানালো। জঙ্গি ইসলামিক ফোরমের আরবী ভাষার এক বার্তায় বলা হয়, হে আল্লাহ খবরটি যেনো সত্য না হয়। ওবামা তোমার ওপর আল্লাহর গজব পড়