আম্মান, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাড়ির ছাদ থেকে সরকারবিরোধী বিক্ষোভ করছে সিরিয়ার সেনা অবরুদ্ধ দেরার অধিবাসীরা। শনিবার রাতে শহরটির পুরনো এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ করে সেনাবাহিনী এবং শহরটির বিক্ষোভের প্রাণকেন্দ্র ওমারি মসজিদ জোর করে দখল করে নেয়।
দেড়মাস আগে সিরিয়ার আসাদ সরকার বিরোধী বিক্ষোভের সূচনা হয় দেরায়। এক সপ্তাহ আগে সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমন করতে সেনা মোতায়েন করে সরকার। সেনাবহিনী হামলা চালিয়ে দখল করে নেয় শহরটি।
শুক্রবার শহরবাসীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আশেপাশের গ্রামগুলোর কয়েক হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে শহরটিতে প্রবেশের চেষ্টা করে। তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯জন নিহত হয়।
শহরটির সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
"নারী ও শিশুরা বাড়ির ছাদ থেকে আল্লাহর নামে সরকার বিরোধী সে
bdnews24