ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- আর কিছুক্ষণ পরই ব্রিটেনের রাজকুমার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে। এই বিয়েকে কেন্দ্র করে এখন উৎসব চলছে ব্রিটেনে। বিশ্বের অগণিত মানুষের মাঝেও পড়েছে তার প্রভাব।
লন্ডনের কেন্দ্রে রাজ পরিবারের ঐতিহাসিক গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সম্পন্ন হবে এই রাজকীয় বিয়ে।
শুক্রবার ভোর থেকেই ধীরে ধীরে লোকজনের সমাগম শুরু হয় বাকিংহাম প্রাসাদের কাছে। তবে আমন্ত্রিত ১৯ শ' অতিথি ব্রিটেনের স্থানীয় সময় সকাল সোয়া ৮ টায় (বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টা) আসতে শুরু করবেন। দুপুর ১১ টায় (বাংলাদেশ সময় বিকাল ৪ টা) এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে দুপুর ১ টা পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা)।
বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ কয়েকদিন ধরেই এই বিয়ে নিয়ে নানা আগ্রহ উদ্দীপক সংবাদ পরিবেশন করছে। এতে করে বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষ এখন সেই শুভক্ষণের প্রতীক্ষায়।
বিয়েতে উইলিয়ামের পোশাক হবে লাল রঙের। সেটি হবে আইরিশ কর্নেলের পোশাকের অনুরূপ। কিন্তু তার হবু বধূ কেট মিডলটনের পোশাক কি হবে তা এখনো গোপন রাখা হয়েছে।
উইলিয়ামের বর্তমান বয়স ২৮ এবং মিডলটনের বয়স ২৯। দীর্ঘ আট বছর উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক চলার পর আজ তার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলতে যাচ্ছে।
বৃহস্পতিবার রাতে প্রিন্স উইলিয়াম প্রাসাদের বাইরে বিয়ে অনুষ্ঠান উপভোগ করার জন্য অবস্থানকারী দর্শণার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করেন।
বিবিসি ও সিএনএনসহ অনেক টেলিভিশন চ্যানেল রাজকীয় এই বিয়ের পুরো আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করবে। প্রায় ২শ' কোটি মানুষ টেলিভিশনের মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করবেন। এ ছাড়া ইউটিউবের মাধ্যমেও দর্শকরা এই বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
উইলিয়াম ও মিডলটনের বিয়ের অনুষ্ঠানের আঁচ পেতে এরই মধ্যে লন্ডনে উপস্থিত হয়েছেন ব্রিটেনসহ বিশ্বের প্রায় ৯ লাখ মানুষ। অবশ্য এ সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
রাজকীয় এই বিয়ে নিয়ে ব্রিটিশবাসীদের আগ্রহ-উদ্দীপনার কোনো কমতি নেই। গতরাত প্রায় পুরোটা সময়ই সা
bdnews24