২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের শেষ মুহূর্তের মহড়ায় উইলিয়াম, কেট

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিয়ের পীড়িতে বসার আগের দিন শেষ মূহূর্তের মহড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বর প্রিন্স উইলিয়াম ও কনে কেট মিডলটন। চলছে বিয়ের শেষ প্রস্তুতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

লন্ডন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিয়ের পীড়িতে বসার আগের দিন শেষ মূহূর্তের মহড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বর প্রিন্স উইলিয়াম ও কনে কেট মিডলটন। চলছে বিয়ের শেষ প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে কেট মিডলটন অ্যাবেতে উইলিয়ামকে ছাড়া তার ছোট ভাই প্রিন্স হ্যারি এবং পরিবারের আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে মহড়া দিয়েছেন। এর আগের রাতেও প্রিন্স হ্যারি, মিডলটন পরিবারকে নিয়ে মহড়া হয়েছে। কখন কিভাবে কি হবে, কে কি করবে, অনুষ্ঠানের সময় কোথায় কিভাবে দাঁড়াতে হবে এ সবকিছুরই মহড়া চলছে। কনে তার বাবা মা এবং সেই আর্চবিশপ যিনি বিয়ে পড়াবেন তাকে নিয়ে ইতোমধ্যেই দেড়ঘন্টার মহড়া দিয়েছেন। বিয়ের দিনটিতে অ্যাবেকে মনোহর করে তুলতে সারাদিন ধরে সেখানে গাছের সারি সাজিয়েছে মালিরা। বিয়ের স্থানটিতে গাড়ি বহরের সঙ্গে সঙ্গে লোকজন ঁেহটে যাওয়ারও মহড়া হয়েছে। এতে দুটো রাজকীয় গাড়ি বহরের সঙ্গে ঘোড়ার গাড়িও অংশ নেয়। এ বহর কোন কোন রাস্তা প্রদক্ষিণ করে অ্যাবেতে যাবে তার মহড়াও হয়ে গেছে ইতোমধ্যেই। চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত খুঁটিনাটি প্রকাশও করা হয়ে গেছে। অভিনন্দন ও শুভকামনা জানাতে শুরু করেছেন অনেকেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুভকামনা জানিয়েছেন বর, কনেকে। বিয়ের দিনটিকে সবার কাছে উপভোগ্য করে তুলতে তিনি এদিন ছুটি ঘোষণা করেছেন। ওদিকে, জনগণের