জেনেভা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সিরিয়ার ক্রমাবনতিশীল পরিস্থিতি নিয়ে শুক্রবার জরুরি অধিবেশনে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সিরিয়া নিয়ে বিশেষ অধিবেশনে বসার যুক্তরাষ্ট্রের অনুরোধে বেশির ভাগ দেশ সাড়া দেওয়ার পর এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জাপানসহ ১৬ টি সদস্য দেশ। এর মধ্যে কোনো আরব দেশ নেই। ৪৭-সদস্যের জেনেভা ফোরামে বিশেষ অধিবেশন ডাকতে এক তৃতীয়াংশ অনুমোদন প্রয়োজন হয়।
জাতিসংঘের আরব কূটনীতিকরা জেনেভায় ইতোমধ্যেই সিরিয়া নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
জরুরি বৈঠকে সিরিয়ার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে সে ব্যাপারে জানার জন্য জেনেভায় তাৎক্ষণিকভাবে কোনো মার্কিন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫০ঘ.
bdnews24