২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলার পর জনসমক্ষে গাদ্দাফি

ত্রিপোলিতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির প্রাসাদ প্রাঙ্গণে ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই গাদ্দাফিকে জনসমক্ষে দেখা গেছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ত্রিপোলি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রিপোলিতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির প্রাসাদ প্রাঙ্গণে ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই গাদ্দাফিকে জনসমক্ষে দেখা গেছে। লিবিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সোমবার দেখা যায়, ওই হামলার পর স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন গাদ্দাফি। লিবীয় সরকারের একজন মুখপাত্র বলেন, গাদ্দাফিকে হত্যাল লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউজ। সোমবার ভোরে কমপক্ষে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়াহ প্রসাদ প্রাঙ্গণে একটি ভবনের ওপর আঘাত হানে। এর আগেও গাদ্দাফির বাব আল-আজিজিয়া প্রসাদ প্রাঙ্গণে হামলা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে, গাদ্দাফি ক্ষমতা ছাড়া না পর্যন্ত তারা লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনীর অবস্থানগুলোতে হামলা চালিয়ে যাবে। লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের দাবিতে প্রায় দুই মাস আগে দেশটিতে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়ে বর্তমানে তা গৃহযুদ্ধে রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে গাদ্দাফি অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর প্রবল লড়াই চলছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিভিন্ন মহল গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছেন না গাদ্দাফি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, শুধুমাত্র মিসরাতাতেই দু'পক্ষের সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম//সিআর/১৩১৯ ঘ.