২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বিক্ষোভকারীর মৃত্যুদন্ড চায় বাহরাইন

সরকারবিরোধী বিক্ষোভের সময় নিহত দুই পুলিশ সদস্যকে 'হত্যা' করা হয়েছে-অভিযোগ এনে আদালতের কাছে সাত বিক্ষোভকারীর মুত্যুদ- চেয়েছে বাহরাইন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

মানামা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী বিক্ষোভের সময় নিহত দুই পুলিশ সদস্যকে 'হত্যা' করা হয়েছে-অভিযোগ এনে আদালতের কাছে সাত বিক্ষোভকারীর মৃত্যুদন্ড চেয়েছে বাহরাইন সরকার। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (বিএনএ) রোববার বলেছে, জাতীয় নিরাপত্তা আদালতের (ন্যাশনাল সেফটি কোর্ট) কাছে পুলিশ হত্যায় অভিযুক্তদের মৃত্যুদন্ড চেয়েছে সামরিক কৌসুলি। ফেব্রুয়ারির মাঝামাঝি বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৩ বিক্ষোভকারী এবং চার পুলিশ সদস্য নিহত হয়। মার্চের মাঝামাঝি সময়ে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ থেকে সেনাবাহিনী নিয়ে দেশে সামরিক আইন জারি করে বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেন বাহরাইনের বাদশা। তখন থেকে কয়েকশ' বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সেসব বন্দিদের অনেকেই পুলিশ হেফাজতে নিহত হয়েছে। মানবাধিকার গ্রুপগুলো বলছে, সরকারি চাকরি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহু শিয়া মতাবলম্বীকে ছাটাই করা হয়েছে। সুন্নিশাসিত রাজতন্ত্রের ওই দেশটিতে গণতন্ত্র ও সম-অধিকারের দাবিতে বিক্ষোভে অংশগ্রহণকারীরা মূলত শিয়া মতাবলম্বী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৫১ ঘ.