২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি কমনওয়েলথ গেমসআয়োজক কমিটির প্রধান গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে দিল্লি কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদিকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে দিল্লি কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদিকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআইয়ের এক মুখপাত্র সোমবার বলেন, গেমসের সরঞ্জাম সরবরাহের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগে কালমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে কয়েক বছরের সাজা হতে পারে কালমাদির। আয়োজনে ব্যাপক অনিয়ম ও অদক্ষতার অভিযোগের মধ্য দিয়ে গত অক্টোবরে দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এর আগে ফেব্র"য়ারিতে গেমস আয়োজনে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়োজক কমিটির মহাসচিব ললিত ভানোত এবং কর্মকর্তা ভিকে ভার্মাকে গ্রেপ্তার করা হয়। গেমস আয়োজনে বরাদ্দ ছয়শ' কোটি ডলারের মধ্যে একশ' কোটি ৮০ লাখ ডলারের অনিয়ম হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় দুর্নীতি কমশিনের কাছে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯১৪ ঘ.