২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ তৃতীয় দিনে গড়ালো

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে। বিতর্কিত সীমান্ত জুড়ে রোববার সকাল থেকে প্রচন্ড গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 08:08 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

বান ননকানা, থাইল্যান্ড, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে। বিতর্কিত সীমান্ত জুড়ে রোববার সকাল থেকে প্রচন্ড গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই সীমান্ত বিরোধে উভয় পক্ষে এ পর্যন্ত ১১ সেনা নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৯টা পঞ্চাশ মিনিট থেকে তৃতীয় দিনের মত সংঘর্ষ শুরু হয়। দুদেশের বিতর্কিত সীমান্ত জুড়ে প্রচন্ড গোলাগুলি ও কামানের গোলার বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে, রোববারের সংঘর্ষে নতুন করে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। যুদ্ধকবলিত সীমান্ত অঞ্চলে হাজারো গ্রামবাসীকে পালিয়ে যেতে দেখা গেছে। তারা মালপত্র ও গৃহপালিত পশুপাখি নিয়ে পিকআপ ভ্যানে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাড়ি জমায়। এ অঞ্চলের অনেকটাই অরক্ষিত সীমান্তের দুই পারে একই নৃগোষ্ঠীর লোকজনের বসবাস এবং সীমান্ত হাট-বাজারে তাদের মধ্যে নিত্যদিনের লেনদেন রয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের বিস্তীর্ণ এলাকা সঠিকভাবে চিহ্নিত করা নেই এবং এর অনেকাংশের দাবী নিয়েই দেশ দুটির মধ্যে বিরোধ তৈরী হওয়ার সুযোগ আছে। পরস্পরকে দোষারোপ করা চলতে থাকায় চলমান সংঘর্ষ শুরুর কারণ পরিস্কার হয়নি। তবে কম্বোডিয়ার সাথে সীমান্ত ও সম্পর্ক, থাইল্যান্ডের আভ্যন্তরীণ সংঘাতময় রাজনীতির একটি স্পর্শকাতর ইস্যু। বর্তমান সংঘাত স্থলটি দুদেশের সা