২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টের অচলাবস্থাদায় অস্বীকার সাংবিধানিক আদালত প্রধানের

আইভরি কোস্টে গত চার মাসেরও বেশি সময় ধরে চলা সংকটে ব্যক্তিগত দায়ভারের বিষয় প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ আদালতের প্রধান পল নাও এন্দ্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টে গত চার মাসেরও বেশি সময় ধরে চলা সংকটে ব্যক্তিগত দায়ভারের বিষয় প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ আদালতের প্রধান পল নাও এন্দ্রে। এন্দ্রে আইভরি কোস্টের সাংবিধানিক আদালতের প্রধান। গত বছরের নভেম্বরে দেশটির নির্বাচন কমিশন ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করলেও এই সাংবিধানিক আদালত কমিশন ঘোষিত ফলাফল বাতিল করে বাগবোকে বিজয়ী ঘোষণা করে। এতে করে দেশটিতে প্রেসিডেন্টের পদ দখলকে কেন্দ্র সহিংসতা শুরু হয়। যা পরবর্তী সময়ে গৃহযুদ্ধে রূপ নেয়। বিবিসি জানায়, বৃহস্পতিবার নব নিযুক্ত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার সঙ্গে সাক্ষাতের পর এন্দ্রে বলেন, ওই অচলাবস্থার জন্য দেশের সব নাগরিকই দায়ী। তিনি বলেন, "বর্তমান প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট বাগবো, নাগরিক, গণমাধ্যমসহ সবাই যা ঘটেছে তার জন্য দায়ী। "এককভাবে কেউ দায়ী নয়। এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি প্রাতিষ্ঠানিক বিষয়। সংহতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আইভরি কোস্টকে পুনর্গঠন করতে হবে।" বিবিসির জন জেমস জানান, ধীরে ধীরে শহরটিতে স্থিতিশীলতা ফিরে আসছে। গত নভেম্বরে আইভরি কোস্টের নির্বাচনে বিজয়ী হিসেবে ওয়াত্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক স