২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া-তিউনিসিয়া সীমান্ত চৌকি বিদ্রোহীদের দখলে

কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীকে হটিয়ে লিবিয়া ও তিউনিসিয়ার সীমান্তবর্তী একটি সামরিক তল্লাশি চৌকি দখল করেছে বিদ্রোহী বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

তিউনিস, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীকে হটিয়ে লিবিয়া ও তিউনিসিয়ার সীমান্তবর্তী একটি সামরিক তল্লাশি চৌকি দখল করেছে বিদ্রোহী বাহিনী। তিউনিসিয়ার বার্তা সংস্থা টিএপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, এক জেনারেলসহ ১৩ জন লিবীয় সেনা ও কর্মকর্তা সীমান্তে তিউনিসিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। পশ্চিমাঞ্চলীয় এ সীমান্ত চৌকির দখল নেওয়াকে গাদ্দাফি অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের বড় সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। দু'দেশের সীমান্তবর্তী তিউনিসিয়ার দেহ্বিা শহর থেকে আলী নামের এক প্রত্যক্ষদর্শী টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমরা দেখেছি, বিদ্রোহীরা সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ করছে।" তিনি বলেন, সীমান্তে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দু'পক্ষের মধ্যে তুমুল লড়াই হয় এবং গাদ্দাফির অনুগত অনেক সেনা সদস্য তিউনিসিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ বিষয়ে মন্তব্যের জানার জন্য তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ওদিকে, বিদ্রোহীদের কাছ থেকে পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে গাদ্দাফির অনুগত বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১১৮ ঘ.