২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রাউল কাস্ত্রো

কিউবায় সংস্কারের জোয়ারে পরিবর্তন এসেছে ক্ষমতাসীন কমউনিস্ট পার্টিতেও। পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফিদেল কাস্ত্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

হাভানা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কিউবায় সংস্কারের জোয়ারে পরিবর্তন এসেছে ক্ষমতাসীন কমউনিস্ট পার্টিতেও। পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফিদেল কাস্ত্রো। তার জায়গায় দলের প্রধান নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মাকাদো ভেন্টুরা। পার্টি প্রধান হিসাবে রাউল কাস্ত্রো নির্বাচিত হওয়াটা অপ্রত্যাশিত না হলেও ভাইস প্রেসিডেন্ট হিসাবে মাকাদো নির্বাচিত হওয়ায় কিউবায় অনেকেই হতাশ হবে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ ঘ.