রাবাত, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং গাদ্দাফির নিজ শহর সিরত এ মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ন্যাটো যুদ্ধবিমান। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলা হয়েছে।
ব্রাসেলসে ন্যাটো বলেছে, তারা লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর সামরিক অভিযান পরিচলনা কেন্দ্রের ওপর বিমান হামলা চালিয়েছে।
ত্রিপোলির দক্ষিণে একটি ব্রিগেডের সদরদপ্তরগুলোতেও সোমবার রাতে হামলা চালানোর কথা জানিয়েছে ন্যাটো।
লিবিয়ার আল জামাহিরিয়া চ্যানেলও মঙ্গলবার সকালের দিকে ত্রিপোলি এবং সিরত এ ন্যাটো বাহিনীর বোমা হামলা হওয়ার কথা জানিয়েছে।
এতে বলা হয়, কিছুক্ষণ আগেও আল আজিজিয়াহ শহরের আল-হাবরা এলাকায় ন্যাটো বোমা হামলা হয়েছে। এ ব্যাপারে খবরে বিস্তারিত কিছু বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.
bdnews24