২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক ফলাফলে জোনাথন জয়ী, অনিয়মের অভিযোগ

নাইজেরিয়ায় নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় দ্বিগুণ ব্যবধানে জয়ী হয়েছেন। তবে জোনাথনের বিরোধী পক্ষ থেকে নির্বাচনে বেশকিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

আবুজা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- নাইজেরিয়ায় নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় দ্বিগুণ ব্যবধানে জয়ী হয়েছেন। তবে জোনাথনের বিরোধী পক্ষ থেকে নির্বাচনে বেশকিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। রোববারের নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রয়টার্সের হিসেব অনুযায়ী নাইজেরিয়া ৩৬ টি প্রদেশের মধ্যে ৩৫টিতে ভোট গণণায় দেখা গেছে, জোনাথন পেয়েছেন ২ কোটি ২০ লাখ ভোট। জোনাথনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদু বুহারি পেয়েছেন ১ কোটি ২০ লাখ ভোট। সাবেক সেনা শাসক বুহারি আশা করেছিলেন, তিনি জোনাথনের সাথে দ্ব্তিীয় দফা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। কিন্তু বুহারির সাথে জোনাথনের ভোট ব্যবধান ১ কোটিরও বেশি। ফলে দ্বিতীয় দফা নির্বাচনের সম্ভাবনা আর নেই বললেই চলে। নাইজেরিয়ায় বেশ কয়েকটি প্রদেশে জোনাথন একচেটিয়া ভোট পেয়েছেন। আকওয়া ইবোম প্রদেশে পেয়েছেন মোট কাস্ট হওয়া ভোটের ৯৫ শতাংশ, আনামব্রায় পেয়েছেন ৯৯ শতাংশ এবং নিজের প্রদেশ বেলসায় পেয়েছে ৯৯.৬৩ শতাংশ। তবে কোনো এক দলের ৯৫ শতাংশ কিংবা তারও অধিক ভোট পাওয়ার বিষয়টি নিয়ে সন্দেহও দেখা দিয়েছে। এতে করে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নে সম্মুখীন। জেনারেল বুহারির সমর্থক, সাবেক মন্ত্রী নাসির এল রুফাই রয়টার্সকে বলেন, "দক্ষিণ-পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের অধিকাংশ স্থানে প্রকৃত অর্থে কোনো নির্বাচনই হয়নি।" বুহারির মুখপাত্র ইনকা ওদুমাকিন বলেন, বেশকিছু অনিয়ম ধরা পড়েছে। তবে ভোট গণনার পরই অভিযোগগুলো উপস্থাপন করা হবে। এদিকে, স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনী ফলাফল ঘোষণা করবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৩ ঘ.