২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের দল বিলুপ্ত

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের রাজনৈতিক দল বিলোপ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের রাজনৈতিক দল বিলোপ করেছে আদালত। কায়রোয় সর্বোচ্চ প্রশাসনিক আদালত (সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট) শনিবার মুবারকের দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) বিলুপ্তি ঘোষণা করে। দলটির সব সম্পদ জব্দ করে সরকারি তহবিলে হস্তান্তরেরও আদেশে দেয় আদালত। ১৯৭৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এ দলের নেতারা মিশরের রাষ্ট্রক্ষমতায় ছিলেন। মুবারকের পূর্বসূরি আনোয়ার আল-সাদাত এনডিপি প্রতিষ্ঠা করেন। গণবিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি ক্ষমতা ছাড়েন মুবারক। বর্তমানে দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ তদন্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক রয়েছেন তিনি। মুবারকের বিচারের পাশাপাশি এনডিপির বিলুপ্তি দাবি করে আসছিলো বিক্ষোভকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯৫৪ ঘ.