তিউনিস, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মিসরাতায় গাদ্দাফি অনুগত বাহিনী গুচ্ছ (ক্লাস্টার) বোমা ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
নিউ ইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি দাবি করছে, মিসরাতায় আবাসিক এলাকায় গুচ্ছ বোমা ব্যবহারের আলামত পাওয়া গেছে।
ছয় সপ্তা আগে পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা বিদ্রোহীরা দখল করে নেয়। এরপর থেকে গাদ্দাফি অনুগত বাহিনী শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা সেখানে হামলা ক্রমশ বাড়াচ্ছে।
সর্বশেষ এই শহরেই গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে গুচ্ছবোমা ব্যবহারের অভিযোগ উঠল।
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, অন্ততপক্ষে ৩টি ক্লাস্টার বোমা ১৪ এপ্রিল রাতে মিসরাতার নিকটবর্তী এল শাওয়াদা অঞ্চলে বিস্ফোরিত হয়।
সংস্থাটির অস্ত্র বিষয়ক বিভাগের পরিচালক স্টিভ গোসে বলেন, "এতে এটাই প্রতীয়মান হয় যে, লিবিয়া (গাদ্দাফি অনুগত বাহিনী) এ ধরনের অস্ত্র ব্যবহার করছে।"
মিসরাতায় বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেন, সর্বশেষ পশ্চিম লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষে গাদ্দাফি বাহিনী গুচ্ছবোমা ব্যবহার করেছে।
কিন্তু লিবীয় সরকার গুচ্ছ বোমা ব্যবহারের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, "আমি সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, পারলে এটি (গুচ্ছ বোমা হামলা) প্রমাণ করে দেখাক"।
মানবাধিকার গোষ্ঠীর প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি বলেন, "এই বোমা ব্যবহার করলে তার প্রমাণ দীর্ঘদিন থেকে যায়। আমরা জানি আন্তর্জাতিক স
bdnews24