২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত বিনায়ক সেন

ভারতের মানবাধিকারকর্মী বিনায়ক সেন জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মানবাধিকারকর্মী বিনায়ক সেন জামিনে মুক্তি পেয়েছেন। ডিসেম্বরে ছত্তিশগড়ের একটি আদালত মাওবাদীদের সহযোগিতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনায়ককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সুপ্রিম কোর্ট বিনায়ক সেনের জামিন মঞ্জুর করে ছত্তিশগড়ের ওই আদালতকে জামিনের শর্ত নির্ধারণের নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, "আমাদের দেশ গণতান্ত্রিক। তিনি মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল হতে পারেন। কিন্তু সেজন্য তিনি রাষ্ট্রদ্রোহী নন। "তিনি কেবলই সহানুভূতিশীল, তার বেশি কিছু নয়।" মাওবাদী নেতা নারায়ন স্যানালের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ২০০৭ সালের মে মাসে প্রথম গ্রেপ্তার হন বিনায়ক। দুই বছর পর ২০০৯ সালের মে মাসে সুপ্রিম কোর্টের জামিন নিয়ে মুক্ত হলেও গত ২৪ ডিসেম্বর রাইপুর দায়রা আদালত যাবজ্জীবন সাজা দেয় তাকে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ বিনায়কের মুক্তির দাবিতে সোচ্চার ছিলো ভারতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২১৪ ঘ.