২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধক্রোয়েশিয়ান জেনারেলের ২৪ বছরের সাজা

যুদ্ধাপরাধের দায়ে ক্রোয়েশিয়ার সেনাবাহিনীর সাবেক জেনারেল আন্তে গোতোভিনাকে শুক্রবার ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে জাতিসংঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

দ্য হগ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধাপরাধের দায়ে ক্রোয়েশিয়ার সেনাবাহিনীর সাবেক জেনারেল আন্তে গোতোভিনাকে শুক্রবার ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে জাতিসংঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ১৯৯৫ সালে সার্বদের কাছ থেকে ক্রাজিনা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে সেখানে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেন গোতোভিনা। ক্রোয়েশীয় বাহিনীর ওই অভিযানে দুই লাখ মানুষ বাস্তুচ্যুৎ হয়। একই অপরাধে ক্রোয়েশিয়ার সাবেক পুলিশ জেনারেল ম্লাডেন মারকাককে ১৮ বছরের সাজা দেওয়া হয়েছে। তবে সাবেক সেনা কর্মকর্তা ইভান সেরমাক খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্তরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। হগ ভিত্তিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রধান বিচারক আলফোনস ওরি বলেন, পরবর্তী সময়ে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হওয়া ফ্রাঞ্জো তুজম্যান, গোতোভিনা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা ক্রাজিনা থেকে সার্বদের বিচরতরে বিতাড়নের জন্য অপরাধ ঘটায়। বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলার নির্দেশ দেন গোতোভিনা। ২০০৫ সালে স্পেনের কানারি দ্বীপপুঞ্জ থেকে গোতোভিনাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯১৯ ঘ.