কান্দাহার, আফগানিস্তান, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক পুলিশ প্রধানসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জালমে আয়ূবি বলেন, "প্রাথমিক খবরে জানা গেছে, পুলিশ প্রধান নিজ দপ্তরে অন্য দুই পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন।"
কান্দাহার তালেবানের শক্ত ঘাঁটি অঞ্চল হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭২৯ ঘ.
bdnews24