২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া সংকট মতবিরোধের মধ্যে 'কন্টাক্ট গ্র"পের' দোহা বৈঠক শুরু

লিবিয়া সংকট নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় বুধবার লিবিয়া সংক্রান্ত আন্তর্জাতিক 'কন্টাক্ট গ্র"পের' প্রথম বৈঠক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

দোহা, ত্রিপোলি, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়া সংকট নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় বুধবার লিবিয়া সংক্রান্ত আন্তর্জাতিক 'কন্টাক্ট গ্র"পের' প্রথম বৈঠক শুরু হয়েছে। কিন্তুু বৈঠক শুরু হওয়ার পরপরই লিবিয়ায় ন্যাটোর বিমান হামলা জোরদার বা বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোর মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে দেখা দেয়। যখন বেলজিয়াম বিমান হামলা জোরদার বা বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে অবস্থান নেয়। এদিকে যুক্তরাজ্য্র লিবিয়ায় স্থলভাগে হামলা আরো জোরদার করতে ন্যাটোর অপর সদস্যদের ওপর চাপ প্রয়োগ করছে। লিবিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান বের করতে 'কন্টাক্ট গ্র"পের' এই বৈঠক বসেছে। যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্র দেশসমূহ এবং কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় এই 'কন্টাক্ট গ্র"প'। ২৯ মার্চ লন্ডনে মন্ত্রী পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলনে এই গ্র"প গঠন করা হয়। ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির অনুগত বাহিনী কাঙ্খিত মাত্রায় দুর্বল না হওয়ায় এবং পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় বিদ্রোহীদের ওপর এখনো গোলা বর্ষণ চলতে থাকায় প্যারিস ও লন্ডনে হতাশা বাড়ছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আলাঁ জুপে মঙ্গলবার অভিযান যথেষ্ট নয় উল্লেখ করে ন্যাটোর সমালোচনা করেন। বিমান হামলা জোরদারের জন্যও ন্যাটোর প্রতি আহ্বান জানান তিনি। ওদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বুধবার দোহা যাওয়ার পথে রয়টার্সকে বলেন, লিবিয়া অভিযানে ন্যাটোর আরো বিমান দরকার। "বেসামরিক মানুষ রক্ষায় স্থলে হামলা চালানোর জন্য আরো বিমান পাঠিয়েছি আমরা। অন্যান্য দেশও তা করবে বলে আমরা আশা করছি।" হেগ বলেন, জোটভুক্ত ইউরোপ ও আরবের অন্যান্য দেশগুলোরও গাদ্দাফির অনুগত বাহিনীর ওপর স্থলে হামলায় সক্ষম বিমান পাঠানোর সুযোগ রয়েছে। এদিকে জার্মানি আবারো বলেছে, লিবিয়া সংকটের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয়। দোহা বৈঠক শুরুও আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেসটেরভেলে বলেন, "আমরা একটি রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করবো। অর্থাৎ রাজনৈতিক অগ্রগতি।" তিনি আরো বলেন, লিবিয়ার মানুষের জন্য মানবিক কার্যক্রমে সহায়তা দিতে প্রস্তুত জার্মানি। ৩১ মার্চ ন্যাটোর কাছে নেতৃত্ব দিয়ে অভিযান থেকে মার্কিন বাহিনী নিজেদের গুটিয়ে নেওয়ার পর থেকে গাদ্দাফির বাহিনীর ওপর বেশিরভাগ হামলাই পরিচালনা করছে ব্রিটিশ ও ফরাসি যুদ্ধবিমান। ন্যাটো জোটের বেশিরভাগ দেশই হামলা চালানো থেকে নিজেদের সরিয়ে রাখছে। মন্ত্রী পর্যায়ের এই গ্র"পের বৈঠক থেকে 'গাদ্দাফিকে সরানোর'-বিষয়ে স্পষ্ট বিবৃতি চান হেগ। তবে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন ভানাকেরে বলেন, লিবিয়ায় বেসামরিক মানুষ রক্ষায় ১৭ মার্চের জাতিসংঘ প্রস্তাবে বেসামরিক মানুষকে অস্ত্র্র সরবরাহের কথা বলা হয়নি। অভিযানে সামরিক শক্তি বাড়ানোর কোনো প্রয়োজনও নেই। এ বৈঠকে যোগ দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে বিদ্রোহী বাহিনী। গাদ্দাফির পক্ষত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা দোহায় বিদ্রোহীদের সঙ্গে দেখা করতে চাইলেও তাতে সাড়া দিচ্ছেন না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/২১০৭ ঘ.