আবিদজান, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আইভরি কোস্টে ফরাসি বাহিনী অভিযান চালিয়ে আটক করেছে ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোকে। সোমবার ফরাসি বাহিনী বাগবোর বাসভবনে ঢুকে তাকে আটক করে।
এর আগে বাগবোর বাসভবন লক্ষ্য করে রাতভর হেলিকপ্টার হামলা চালায় ফরাসি বাহিনী। এতে বাগবোর বাসভবন ক্ষতিগ্রস্ত হওয়াসহ ভারি অস্ত্র ধ্বংস হয়। এরপর ৩০ টিরও বেশি ফরাসি সাজোঁয়া যান আবিদজানে বাগবোর বাসভবনে ঢুকে পড়ে।
ওয়াত্তারা মুখপাত্র এফুউসি বাম্বা বলেন, "হ্যাঁ তিনি গ্রেপ্তার হয়েছেন।"
এর আগে প্যারিসে বাগবোর এক উপদেষ্টা রয়টার্সকে জানান, ফরাসি বিশেষ বাহিনী ট্যাংক নিয়ে বাগবোর বাসভবনে ঢুকে তাকে আটক করে।
বাগবোর উপদেষ্টা তাউসাইন অ্যালে প্যারিসে রয়টার্সকে বলেন, "ফরাসি বিশেষ বাহিনী বাগবোর বাসভবনে তাকে গ্রেপ্তার করেছে এবং বাগবোকে বিদ্রোহী নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে।"
আইভরি কোস্টে বাগবোর মুখপাত্র আউয়া ডন মেলো রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট লরা বাগবো বাঙ্কার থেকে বের হয়ে এসে বিনা প্রতিরোধে ফরাসি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র বলেছে, বাগবো জাতিসংঘ এবং ফরাসি বাহিনী সমর্থিত ওয়াত্তারা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।
বাম্বা জানান, "বাগবোকে আবিদজানের গলফ হোটেলে নেওয়া হয়েছে। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে এই হোটেলটিই ওয়াত্তারার সদরদপ্তর।
আইভরি কোস্টে নভেম্বরের ওই নির্বাচনে আলাসানে ওয়াত্তারা জয়ী হলেও বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান।
আন্তর্জাতিক স
bdnews24