২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতা শহরে হামলা চালাচ্ছে গাদ্দাফি বাহিনী

লিবিয়ায় গৃহযুদ্ধ বন্ধে আফ্রিকান ইউনিয়নের পরিকল্পনা মানতে রাজি হওয়ার পর মিসরাতা শহরে প্রচণ্ড গোলা হামলা শুরু করেছে গাদ্দাফির অনুগত বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

বেনগাজি, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় গৃহযুদ্ধ বন্ধে আফ্রিকান ইউনিয়নের পরিকল্পনা মানতে রাজি হওয়ার পর মিসরাতা শহরে প্রচণ্ড গোলা হামলা শুরু করেছে গাদ্দাফির অনুগত বাহিনী। আল-জাজিরা টেলিভিশন এক বিদ্রোহী মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিসরাতায় হামলায় ৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। মিসরাতার বিদ্রোহীরা রয়টার্সকে জানিয়েছে, গাদ্দাফির সেনারা রুশ নির্মিত গ্রাড রকেট হামলাও চালিয়েছে। এর আগে আফ্রিকান প্রতিনিধি দলের সদস্য ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানান, গাদ্দাফি যুদ্ধবিরতিসহ শান্তি প্রক্রিয়ায় সাড়া দিয়েছেন। বেনগাজিতে বিদ্রোহীদের এক মুখপাত্র বলেছেন, তারা পরিকল্পনাটি বিবেচনা করে দেখবেন। তবে তার আগে গাদ্দাফির ৪১ বছরের শাসনাবসান হতে হবে। কিন্তু লিবিয়ার সরকারি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, গাদ্দাফি পদত্যাগ করবেন না। মুখপাত্র মোস্তফা গিরিয়ানি বলেন, লিবিয়ার জনগণ পরিস্কার জানিয়ে দিয়েছে যে গাদ্দাফিকে পদত্যাগ করতে হবে। কিন্তু আমরা প্রস্তাবটি বিস্তারিত জানান পর তা বিবেচনা করে দেখবো এবং সিদ্ধান্ত জানাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১১ঘ.