২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগবো বাহিনীর ওপর জাতিসংঘ-ফরাসি বাহিনীর হামলা

আইভরি কোস্টের ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট লঁরা বাগবোর বাসভবনের কাছে তার সামরিক বাহিনীর ওপর রোববার হেলিকপ্টার হামলা চালিয়েছে জাতিসংঘ ও ফরাসি বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

আবিদজান, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইভরি কোস্টের ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট লঁরা বাগবোর বাসভবনের কাছে তার সামরিক বাহিনীর ওপর রোববার হেলিকপ্টার হামলা চালিয়েছে জাতিসংঘ ও ফরাসি বাহিনী। এতে বাগবোর বাসভবন ক্ষতিগ্রস্ত হওয়াসহ ভারি অস্ত্র ধ্বংস হয়েছে। আইভরি কোস্ট্রে জাতিসংঘ মিশনের মুখপাত্র হামাদৌন তাউরে বলেছেন, অভিযান চলছে। তাউরে বলেন, "আমরা যেখানে যেখানে ভারী অস্ত্র পেয়েছি সে সব জায়গা লক্ষ্য করেই হামলা চালিয়েছি। শুধু বাগবো বাহিনীর বাসভবনই নয় বরং অন্য সব জায়গায় যেখানেই ভারী অস্ত্র আছে বলে আমরা জানি সেখানেই হামলা চালিয়েছি।" "আমরা সোমবার পরিস্থিতি পর্যালোচনা করব", বলেন তিনি। ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ হত্যায় ভারী অস্ত্র ব্যবহারে বাগবো বাহিনীকে বাধা দিতেই এ অভিযান চালানো হচ্ছে। আইভরি কোস্টে স