কায়রো, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কায়রোয় তাহরির স্কয়ার থেকে সরে যাওয়ার সেনাবাহিনীর নির্দেশ উপেক্ষা করে রোববার বিক্ষোভ করেছে ১ হাজারেরও বেশি মানুষ।
মিশরে অবিলম্বে বেসামরিক শাসন ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানায় তারা।
সামরিক পরিষদের প্রধান এবং একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা ফিল্ড মার্শাল মোহাম্মদ হোসেন তানতাওয়ি কুশপুত্তলিকা নিয়ে 'বিপ্লব' 'বিপ্লব' বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভ করে 'বেসামরিক শাসন চাই' 'প্রতিরক্ষামন্ত্রীর অপসারণ চাই' লেখা স্লোগান দিয়ে।
হাসপাতালের কয়েক সূত্র বলেছে, ১৮ ফেব্র"য়ারির পর মিশরে শুক্রবার নতুন করে শুরু হওয়া বড় ধরনের বিক্ষোভে বন্দুকের গুলিতে নিহত হয়েছে ২ জন আহত হয়েছে ১৩ জন।
ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার পরিবারকে বিচারের মুখোমুখি করার দাবিতে তাহরির স্কয়ারে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সেনাবাহিনী শনিবার ভোররাতে অভিযান চালালে হতাহতের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা বলেছে, সেনাবাহিনী গুলি চালিয়েছে ও লাঠিপেটা করেছে।
তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কেবল ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং তাতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/এলকিউ/১৮০৪ ঘ.
bdnews24