ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃগীরোগের ওষুধ তৈরি করতে ব্রিটেনে লোকচক্ষুর আড়ালে গাঁজা চাষ করছে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
রোববার 'দ্য ডেইলি টেলিগ্রাফ' এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব রিডিংয়ের গবেষকরা বলেছেন, গাঁজার পাতায় তিনটি উপাদান পাওয়া গেছে যেগুলো মানুষের অচেতন অবস্থা প্রশমনে এবং তা নিয়ন্ত্রণে কাজ করে।
ব্রিটেনের জিডব্লিউ ফার্মাসিউটিক্যালস দক্ষিণাঞ্চলে একটি ওষুধ গবেষণা ফ্যাসিলিটিতে গ্রিনহাউসের মধ্যে বিশেষ পরিচর্যায় গাঁজা চাষ করছে। সেখানে বছরে ২০ টনের মতো গাঁজা উৎপাদনের অনুমোদন পেয়েছে তারা।
ইউনিভার্সিটি অব রিডিংয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক বেন হ্যালি গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, অন্য প্রাণীর ক্ষেত্রে গাঁজার ওই উপাদানগুলোর কার্যকারিতা পাওয়া গেছে। পরীক্ষায় দেখা গেছে, খিচুনি ও অচেতন হওয়া থেকে সুরক্ষা দেয় এ উপাদানগুলো। এতে পার্শ্ব প্রতিক্রিয়া মৃগীরোগের বর্তমান চিকিৎসার চেয়ে অনেক কম।
"ষাট ও সত্তরের দশক থেকে গাঁজা নিয়ে সমাজে একটি ধারণা প্রচলিত যে, মানুষ নেশা করে গাঁজা সেবন করে। তাই তা দিয়ে ওষুধ তৈরির কথা লোকজন ভাবে না।"-বলেন অধ্যাপক।
গাঁজার পাতায় পাওয়া উপাদানগুলোর মধ্যে কান্নাবিডিওল ও জিডব্লিউপি৪২০০৬ নামের দুটি উপাদান রয়েছে যেগুলো প্রাণীর অচেতন অবস্থা এড়াতে খুব কার্যকর বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। আগামী তিনবছরের মধ্যে মানবদেহে এর পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছেন তারা।
জিডব্লিউ ফার্মাসিউটিক্যালসের মার্ক রজারসন বলেন,
bdnews24