২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

নেদারল্যান্ডসের আলফেন আন ডেন রিজ শহরের একটি বিপনীবিতানে শনিবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

আমস্টারডাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডসের আলফেন আন ডেন রিজ শহরের একটি বিপনীবিতানে শনিবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। শহরের মেয়র বাস এনহুর্ন সাংবাদিকদের বলেন, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গুলিতে পাঁচজন নিহত হয়েছে। গুলি চালানোর পরে তিনি আত্মহত্যা করেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারী মেশিনগান থেকে গুলি ছোড়েন। তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ৭২ হাজার অধিবাসীর শহর আলফেন আন ডেন রিজ রাজধানী আমস্টারডাম থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯৫৮ ঘ.