টোকিও, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা দাইচি পারমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি সাগরে ফেলার কাজ রোববার শেষ হতে পারে বলে আশা করছেন কর্মকর্তারা।
শনিবার জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার উপপরিচালক হিদেহিকো নিশিয়ামা বলেন, "আমরা পানি সরাচ্ছি। আগামী কাল এটা শেষ করতে পারবো বলে মনে হচ্ছে।"
এর আগে কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) শনিবারের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা প্রকাশ করে।
তবে বৃহস্পতিবারের সাত দশমিক চার মাত্রার পরাঘাতে সাগরে পানি ফেলা ব্যাহত হয়। গত পাঁচদিন ধরে সাগরে তেজস্ক্রিয় পানি ফেলা হচ্ছে।
২ নম্বর চুল্লি থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি বেরোচ্ছে। ওই পানি সংরক্ষণের জায়গা করে দিতে কেন্দ্রটি থেকে সাড়ে ১১ হাজার টন স্বল্প মাত্রার তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এএমটি/১৭৫১ ঘ.
bdnews24