ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকার সব দাবি মেনে নিতে রাজি হওয়ায় পাঁচ দিন পর খাদ্য গ্রহণ করে দুর্নীতির প্রতিবাদে অনশনকারী মানবাধিকারকর্মী আন্না হাজারে বলেছেন, তার লড়াই কেবল শুরু হলো।
৭২ বছর বয়সি হাজারে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনশন ভাঙেন। সরকারের আশ্বানের পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের বলেন, "এ জয় ভারতের জনগণের।"
কঠোর দুর্নীতিবিরোধী আইনের দাবিতে অনশনের পাশাপাশি বিক্ষোভের ডাক দিলে জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পান হাজারে। তার আহ্বানে শুক্রবার দিল্লিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে।
সা
bdnews24