মস্কো, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজের ব্লগে 'অবৈধ হামলার' সমালোচনা করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
তার ব্লগটি ছিলো লাইভ জার্নাল ওয়েবসাইটে সাইব্যার হামলার শিকার। এতে করে বৃহস্পতিবার কমপক্ষে এক ঘণ্টা অফলাইন ছিলো ব্লগটি।
রাশিয়ায় সরকারের সমালোচনা প্রকাশের জন্য খুবই জনপ্রিয় ওয়েবসাইট এটি।
সাইবার হামলার শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে নিজের ব্লগে মেদভেদেভ লিখেছেন, "লাইভ জার্নালের সক্রিয় একজন ব্যবহারকারী হিসেবে এ ধরনের ঘটনা ঘৃৃণ্য ও অবৈধ বলে মনে করছি।"
যা ঘটেছে সে বিষয়ে লাইভ জার্নাল কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদন্ত করা উচিত বলেও জানান তিনি।
রাশিয়ায় ইন্টারনেটের অবাধ ব্যবহার রয়েছে এবং তা প্রধানমন্ত্রী ভ
bdnews24