ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউবায় সদ্য মুক্তি পাওয়া ৩৭ রাজবন্দি ও তাদের পরিবারকে বহনকারী একটি বিমান শুক্রবার স্পেনের মাদ্রিদে পৌঁছেছে বলে কর্মকর্তারা জাানিয়েছেন।
বিবিসি অনলাইন জানায়, কিউবার ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় সর্বশেষ মুক্তি পাওয়া ৩৭ জন রাজবন্দিকে রাজনৈতিক আশ্রয় দিল স্পেন।
২০১০ সালের জুলাইয়ে স্পেন এই বন্দিদের আশ্রয় দেওয়া সংক্রান্ত চুক্তিতে সম্মত হয় ।
২০০৩ সাল পর্যন্ত কিউবায় ভিন্নমতাবলম্বী যেসব রাজনীতিকদের কারাগারে পাঠানো হয় তাদের মধ্যে ৫২ জনকে পর্যায়ক্রমে মুক্তি দিতে সরকারকে রাজি করায় ক্যাথলিক চার্চ।
স্পেনের এল প্যারিস সংবাদপত্র বলছে, বর্তমানে ১১৫ জন সাবেক রাজবন্দি স্পেনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
তাদের মধ্যে ৫০ জনেরও বেশি কিউবান।
শুক্রবার মুক্তি পাওয়া ৩৭ জন সাবেক রাজবন্দির সাথে তাদের পরিবারের ২শ'রও বেশি সদস্য স্পেনে এসেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এখনো কিউবার কারাগারে ৩০ জনেরও বেশি সরকারবিরোধী রাজনৈতিক নেতা-কর্মী বন্দি রয়েছেন। কিন্তু এদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্যান্য আরো অভিযোগ থাকায় মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে হাভানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০.
bdnews24