২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

জাপানের উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের এনএইচকে টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

টোকিও, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূুমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের এনএইচকে টেলিভিশন। ১১ মার্চের আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট ৩২ ফুট সুনামিতে ভেসে যায় জাপানের উত্তরপূর্ব ঊপকূল। ওই প্রাকৃতিক দুর্যোগের ক্ষত কাটিয়ে উঠতে আপ্রাণ চেষ্টা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে একই অঞ্চলে নতুন করে এ ভূমিকম্প হলো। আবহাওয়া সংস্থা এ ভূমিকম্পকে মিয়াগিতে ১১ মার্চের ভূমিকম্পের পরাঘাত বলেই ধারণা করছে। মিয়াগিতে ফের শক্তিশালী এ ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ফুকুশিমার পরমাণু কেন্দ্রের ৬ টি চুল্লিতেও কোনো সমস্যা দেখা দেয়নি। তেজস্ক্রিয়ার মাত্রায়ও কোনো তারতম্য ধরা পড়েনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১০৭ঘ.