২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগবো বাহিনীর ওপর ফরাসি বিমান হামলা

আইভরি কোস্টে স্বঘোষিত প্রেসিডেন্ট লর‌্যাঁ বাগবোর অনুগত বাহিনীর ওপর বৃহস্পতিবার বিমান হামলা হয়েছে। জাপানি রাষ্ট্রদূত ওকামুরা ইয়োশিফুমিকে উদ্ধার করতেই ফরাসি বাহিনী এ হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

আবিদজান, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইভরি কোস্টে স্বঘোষিত প্রেসিডেন্ট লর‌্যাঁ বাগবোর অনুগত বাহিনীর ওপর বৃহস্পতিবার বিমান হামলা হয়েছে। জাপানি রাষ্ট্রদূত ওকামুরা ইয়োশিফুমিকে উদ্ধার করতেই ফরাসি বাহিনী এ হামলা চালায়। ফরাসি বাহিনীর মুখপাত্র বলেন, বাগবোর সেনারা জাপানি রাষ্ট্রদূতের বাসভবনে চড়াও হয়। সেখানে ওকামুরা তার ৭ কর্মচারীকে নিয়ে একটি ঘরের মধ্যে ছিলেন। এ সময় ফরাসি সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে। বাগবোর ভারি অস্ত্রশস্ত্র ধ্বংস করতে ফরাসি বাহিনী হেলিকপ্টার হামলাও চালায়। ওকামুরা জানান, অস্ত্রধারীরা তার বাসভবন ঘিরে ফেলে। তিনি ঘরের মধ্যে আটকা পড়েছিলেন। অস্ত্রধারীরা তার বাসভবনের ছাদে রকেট লাঞ্চারও বসিয়েছে বলে জানান তিনি। আইভরি কোস্টের শাসক লর‌্যাঁ বাগবোকে বাঙ্কার থেকে বের করে আনতে তার বাসভবনে বুধবার চূড়ান্ত অভিযান শুরু করে আলাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী। ফ্রান্সের এক সূত্র জানায়, জাতিসংঘ ও ফ্রান্সের মধ্যস্থতায় ক্ষমতা ছাড়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে বাগবো রাজি না হওয়ায় নতুন করে এ সহিংসতা শুরু হয়। গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জাতিসংঘ সমর্থিত নির্বাচন কমিশন আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু সে ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। ক্ষমতা ছাড়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাগবোর প্রতি একের পর এক আহ্বান জানায়। কিন্তু ক্ষমতা ধরে রাখার সিদ্ধান্তে অনড় থাকায় এক পর্যায়ে বাগবোর বিরুদ্ধে অবরোধ আরোপ করে আন্তর্জাতিক স