২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক মহাকাশ ভ্রমণের ৫০ বছর

এখন থেকে ৫০বছর আগে মানব সভ্যতা মহাকাশ যুগে প্রবেশ করে। আর এই যুগসন্ধিক্ষণের ঘটনাটি ঘটেছিল ইউরি গ্যাগারিনের মহাকাশ ভ্রমণের মাধ্যমে। আগামী ১২ এপ্রিল সেই মহেন্দ্রক্ষণটির ৫০বছর পূর্ণ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

মস্কো, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-এখন থেকে ৫০বছর আগে মানব সভ্যতা মহাকাশ যুগে প্রবেশ করে। আর এই যুগসন্ধিক্ষণের ঘটনাটি ঘটেছিল ইউরি গ্যাগারিনের মহাকাশ ভ্রমণের মাধ্যমে। আগামী ১২ এপ্রিল সেই মহেন্দ্রক্ষণটির ৫০বছর পূর্ণ হচ্ছে। ১৯৬১ সালের ১২ এপ্রিল তৎকালীন সোভিয়েত রাশিয়ার বৈমানিক ইউরি গ্যাগারিন সয়ুজ নামের এক মহাকাশ যানে চড়ে পৃথিবীর প্রথম প্রতিনিধি হিশেবে মহাশূন্যে যান। তিনি সয়ুজের ভস্তক ক্যাপসুলে আবস্থান করে ১০৮মিনিট ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। হন মহাশূন্যচারী প্রথম মানুষ। এ ঘটনা মানবসভ্যতার ইতিহাসে শুরু হয় একটি নতুন যুগ, যার নাম মহাকাশ যুগ। গ্যাগারিনের সেই ভ্রমণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল। এই ভ্রমণ মহাকাশ অভিযানকে কল্পবিজ্ঞানের জগত থেকে নিয়ে আসে বাস্তব জগতে। এই দিবসটি উদযাপনে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দিবসটি উপলক্ষে কাজাখাস্তানে অবস্থিত রাশিয়ার বৈকনুর মহাকাশ স্টেশন থেকে তিনজন অভিযাত্রীসহ একটি সয়ুজ রকেট (টিএমএ - ২১) পৃথিবীর কক্ষপথে অবস্থানরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে যাত্রা করে। সয়ুজ টিএমএ - ২১ রকেটটি প্রায় ১৯৬১সালে গ্যাগারিনকে বহনকারী রকেটের মতই। বৃহস্পতিবার মস্কোর স্থানীয় সময় ভোরে যানটি মহাকাশ স্টেশনে পৌছেছে বলে জানিয়েছে নাসা। সয়ুজ রকেটটির বাইরের দিকে ইউরি গ্যাগারিনের বিশাল ছবি ও নাম দিয়ে সাজানো হয়েছে। তিন অভিযাত্রীর দু'জন রাশিয়ান ও একজন মার্কিন। যাত্রা শুরুর গ্যাগারিন যে কক্ষটিতে রাতে থেকেছিলেন, যাত্রা শুরুর আগে তিন অভিযাত্রী সেই কক্ষটি পরিদর্শন করেন। কক্ষটিতে এখনও গ্যাগারিনের স্মৃতি ধরে রাখা হয়েছে। মস্কো ১২ এপ্রিল, মঙ্গলবার দিবসটি উদযাপনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে তারা বিশ্বের সবগুলো মহাকাশ সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে। ওই অনুষ্ঠানে ২০২০সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যক্রম শেষ হওয়ার পর মানুষের মহাকাশ যাত্রার ভবিষ্যত নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রথম মহাশূন্য অভিযানের বার্ষিকীকে সামনে রেখে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ