নয়াদিল্লি, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারত তেজস্ক্রিয়া আতঙ্কে জাপান থেকে তিন মাসের জন্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে। তেজস্ত্রিয়তার আতঙ্ক না কমলে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার জানানো হয়েছে সরকারি এক বিবৃতিতে।
ভারত মূলত জাপান থেকে প্রক্রিয়াজাত কিছু খাবার আইটেমসহ ফল এবং শাকসবজি আমদানি করে থাকে।
বিবৃতিতে বলা হয়েছে, জাপানে তেজস্ক্রিয়তা বাড়ছে, বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তা ছড়িয়ে পড়ছে। এতে করে জাপান থেকে রপ্তানি করা খাদ্যদ্রব্যে আরো তেজস্ক্রিয় দূষণ ঘটতে পারে।
এ বিষয়টি বিবেচনা করেই বিস্তারিত আলোচনা শেষে জাপান থেকে খাদ্য আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ ঘ.
bdnews24