ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার সরকারের ঊধতন কর্মকর্তাদের বিচারের দাবিতে শুক্রবার হাজার হাজার মানুষ জুমার নামাজের পর রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে সমবেত হয়। এসময় তারা 'শুক্রবার, বিপ্লব রক্ষা দিবস' বলে স্লোগান দেয়।
মিশরের তরুণ আন্দোলনকারীদের দল 'যুব বিপ্লবী জোট'র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই তরুণরাই জানুয়ারির ২৫ তারিখে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। এরফলে দেশটিতে ৩০ বছর ধরে জারি থাকা মুবারকের শাসনের অবসান হয়।
সমাবেশ থেকে পার্লামেন্টের সাবেক স্পিকার ফাতি সেরোয়ার, প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান জাকারিয়া আজমি এবং প্রাক্তন শাসকদলের সাধারণ সম্পাদক সাফওয়াত আল শরিফের নাম উল্লেখ করে মুবারকের সাথে তার এই সহযোগিদেরও বিচার দাবি করে আন্দোলনকারীরা।
এই প্রতিবাদ সমাবেশ বিক্ষোভকারীদের পক্ষ থেকে দেশটির ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর ঊর্ধ
bdnews24