ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি সপ্তায় আইভরি কোস্টের জিকোয়ে শহরে আদিবাসীদের মধ্যে গোষ্ঠীগত সহিংসতায় অন্ততপক্ষে ৮শ' জন নিহত হয়েছে।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)'র বরাত দিয়ে বিবিসি অনলাইন শনিবার এ খবর জানায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে নিযুক্ত আইসিআরসির প্রধান বলেন, আদিবাসীদের মধ্যে গোষ্ঠীগত সহিংসতার "এ ঘটনা পরিমাণগত ও নির্দয়তার দিক দিয়ে সত্যিই ভীষণ দুঃখজনক"।
আইসিআরসি জানায়, এ ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তাদের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার জিকোয়ে পরিদর্শন করেছেন।
সবকিছু দেশেশুনে ধারণা করা হচ্ছে, আদিবাসীদের মধ্যে গোষ্ঠীগত সহিংসতার কারণেই এই বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে।
মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
আইসিআরসি'র মুখপাত্র ডরোথি ক্রিমিতস্যাস এএফপি সংবাদ সংস্থাকে বলেন, "এ শহরে বড় ধরনের কোনোকিছু যে ঘটেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আইসিআরসি তথ্য-প্রমাণ সংগ্রহ অব্যাহত রেখেছে।"
তিনি বলেন, রেডক্রসের প্রতিনিধিরা অনেক লাশ দেখতে পেয়েছেন।
দেশটিতে প্রেসিডেন্ট পদকে কেন্দ্র করে কয়েকমাস ধরে সহিংসতা অব্যাহত রয়েছে।
গত বছর নভেম্বরে আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াত্তারাকেই বিজয়ী হিসাবে স্বীকৃতি দিয়েছে দেশটির নির্বাচন কমিশন ও আন্তর্জাতিক স
bdnews24