২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সংস্কার পথে হাঁটছেন আসাদ

বিক্ষোভ উত্তাল সিরিয়ায় শুক্রবার জুমা'র নামাজ শেষে দেশব্যাপী আরেক দফা গণবিক্ষোভ পরিকল্পনার চাপে পড়ে সংস্কারের পথে হাঁটছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

দামেস্ক, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিক্ষোভ উত্তাল সিরিয়ায় শুক্রবার জুমা'র নামাজ শেষে দেশব্যাপী আরেক দফা গণবিক্ষোভ পরিকল্পনার চাপে পড়ে সংস্কারের পথে হাঁটছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশে বহু বছরের পুরোনো জরুরি আইন তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তিনি বৃহস্পতিবারই একটি আইনি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এ কমিটির কাজ শেষ হবে ২৫ এপ্রিল। এছাড়াও আসাদের নতুন প্রতিশ্র"তিগুলোর মধ্যে আছে, কুর্দিদের ভোটাধিকার মঞ্জুর করা এবং দেরা ও লাটাকিয়া শহরে বিক্ষোভে নিহতের ঘটনা তদন্ত করা। তদন্তের নির্দেশ তিনি ইতোমধ্যেই দিয়েছেন। আসাদ গত বুধবার পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংস্কার পরিকল্পনা ঘোষণা না করায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন। উপরন্তু চলমান বিক্ষেভের মধ্যে নতুন করে আরো বিক্ষোভের পরিকল্পনায় তার ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি হয়েছে। ফলে শেষ পর্যন্ত সংস্কার শুরু করছেন আসাদ। তবে তার এ পদক্ষেপে জনরোষ খুব শিগগিরই প্রশমিত হবে কিনা তা নিয়ে এখনো সংশয় আছে। বিরোধীরা ইতোধ্যেই অনলাইনে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভে নামার ডাক দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ার দৃঢ়সংকল্প নিয়েছে । ওদিকে, সমালোচকরাও আসাদের সত্যিকারের সংস্কারের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫১ ঘ.