২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার জন্য ব্রিটেনে দূত পাঠিয়েছে লিবিয়া

ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যেই লন্ডনে উর্ধ্বতন দূত পাঠিয়েছে লিবিয়া। দ্য গার্ডিয়ান পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

লন্ডন, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যেই লন্ডনে উর্ধ্বতন দূত পাঠিয়েছে লিবিয়া। দ্য গার্ডিয়ান পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলামের উর্ধ্বতন সহযোগী মোহাম্মদ ইসমাইল গত কয়েকদিনে লন্ডন সফর করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি ব্রিটিশ সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান একথা জানায়। গত দু'সপ্তাহে লিবিয়ার সঙ্গে পশ্চিমাদের বেশ কয়েকদফা যোগাযোগের মধ্যে এটি অন্যতম বলে জানায় পত্রিকাটি। তবে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লিবিয়া দূতের সফরের খবরটি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটিই করেননি। এমনকি তিনি লিবিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতেও রাজি হননি। মুখপাত্র কেবল বলেন, লিবিয়ার কর্মকর্তাদের সঙ্গে কোনোরকম চুক্তির ক্ষেত্রে একটি কথাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, গাদ্দাফিকে বিদায় নিতে হবে। বুধবার লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা গাদ্দাফির পক্ষ ত্যাগ করে লন্ডনে আশ্রয় নেন। মুসার মতো আরো অনেক পদস্থ কর্মকর্তাই একই পথে হাটতে লিবিয়া ছেড়ে তিউনিসে গেছেন বলে জানিয়েছে আল-জাজিরা টেলিভিশন। তবে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.