পেশাওয়ার, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তপশ্চিমাঞ্চলীয় চরসদ্দা শহরে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।
হামলার মূল লক্ষ্য ছিলেন জামিয়াত-ই উলেমা-ই ইসলাম পার্টির (জেইউআই) প্রধান মওলানা ফজলুর রহমান। সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলাকারী তার গাড়ির কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। তবে এতে ফজলুর রহমান প্রাণে বেঁচেছেন।
তিনি সোয়াবি শহরে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। পথে রহমানের গাড়ির ওপর এ হামলায় তার সঙ্গে থাকা অন্যান্যদের সঙ্গে তাদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া কয়েকজন পুলিশও আহত হয়েছে।
এর আগের দিন বুধবার সোয়াবি শহরে জেইউআই এর বৈঠকে হামলায় ১২ জন নিহত হয়েছে। রহমান বৈঠকে পৌঁছানোর কিছুক্ষণ আগে এ হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১১ ঘ.
bdnews24