২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা মুয়াম্মার গাদ্দাফি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

লন্ডন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা মুয়াম্মার গাদ্দাফি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। বুধবার যুক্তরাজ্যে এসেই তিনি পদত্যাগের এই ঘোষণা দেন বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপত্র এক বিবৃতিতে জানান, "আমরা নিশ্চিত করে জানাচ্ছি, মুসা কুসা ৩০ মার্চ তিউনিসিয়া থেকে স্বেচ্ছায় যুক্তরাজ্যে এসেছেন। তিনি তার পদ থেকে পদত্যাগ করছেন বলে আমাদের জানিয়েছেন।" তিনি আরো বলেন, মুসা লিবিয়ায় গাদ্দাফি সরকারের একজন শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির প্রতিনিধিত্ব করতেন এবং সে দায়িত্ব পালন করতে তিনি আর আগ্রহী নন। যুক্তরাজ্য সরকার গাদ্দাফির পক্ষ ত্যাগ করার জন্য তার সহযোগীদের উৎসাহিত করছে বলেও জানান ওই মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪১ ঘ.