২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে প্রেসিডেন্টের নতুন প্রস্তাব

ইয়েমেনে বিক্ষোভকারীদেরকে নতুন প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন, তবে তার ক্ষমতা হস্তান্তর করবেন একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

সানা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে বিক্ষোভকারীদেরকে নতুন প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন, তবে তার ক্ষমতা হস্তান্তর করবেন একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সালেহ মঙ্গলবার ইসলামিস্ট ইসলাহ পার্টির প্রধান মোহাম্মদ আল ইয়াদুমির সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে এ প্রস্তাব দেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় এক মুখপাত্র। তিনি জানান, ইসলাহ পার্টির সঙ্গে এটিই সালেহর প্রথম বৈঠক। দলটি একসময় সরকারের শরিক দল ছিলো। সালেহ এর প্রস্তাব সম্পর্কে বিরোধীদলীয় এক সূত্র জানিয়েছে, বিরোধীদলকে নিজেদের পছন্দমতো একজন সরকার প্রধান বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছে এবং এ বছরের শেষ নাগাদ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। বিরোধীপক্ষ এ প্রস্তাবে সাড়া দেবে কিনা তা এখনো ভেবে দেখছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩১৫ঘ.