জাকার্তা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বালি দ্বীপে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ায় ওয়ান্টেড ওমর পাটেককে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় জঙ্গি গ্র"পের আরো কয়েকজন সদস্যর সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।
ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কর্মকর্তারা বুধবার একথা জানান।
গ্রেপ্তারকৃত পাটেক একজন বোমাতৈরি বিশেষজ্ঞ। নিরাপত্তা বাহীনির একজন সদস্য রয়টার্সকে জানিয়েছে, "আমরা ওমর পাটেককে কয়েকজন স্থানীয় জঙ্গিদের সঙ্গে গ্রেপ্তারের খবর পেয়েছি।"
২০০২ সালে ইন্দোনেশিয়ার বলিতে একটি নৈশ ক্লাবে বোমা হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় দেশী বিদেশী পর্যটকসহ ২০২জন নিহত হয়।
পাকিস্তানের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনের যোগাযোগ কিভাবে হয় সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে পাটেক এর কাছ থেকে। এদিক থেকে তাকে গ্রেপ্তারের ঘটনাটি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/২২২৩ঘ.
bdnews24