২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফিকে আশ্রয় দেবে উগান্ডা

লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে রাজনৈতিক আশ্রয় দেবে উগান্ডা। গাদ্দাফি অনুরোধ করলে উগান্ডা তাকে স্বাগত জানাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

কায়রো, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে রাজনৈতিক আশ্রয় দেবে উগান্ডা। গাদ্দাফি অনুরোধ করলে উগান্ডা তাকে স্বাগত জানাবে। আল-আরাবিয়া টেলিভিশন বুধবার এ খবর দিয়েছে। তবে এ ব্যাপারে টেলিভশনটি বিস্তারিত কিছু জানায়নি। পশ্চিমা ও অন্যান্য দেশগুলো লিবিয়া সঙ্কট নিরসনে গাদ্দাফিকে নির্বাসনে পাঠানোর শলাপরামর্শ করার পর এ খবর এলো। লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে গাদ্দাফির দেশ ছাড়ার ব্যাপারে সবাই একমত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু গাদ্দাফি কোনো দেশে যাবেন তা নিয়ে সম্মেলন থেকে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি। আফ্রিকার দেশ উগান্ডাই প্রথম গাদ্দাফির জন্য এ রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৩ ঘ.