২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় অস্থিরতা 'ষড়যন্ত্র': আসাদ

সিরিয়ায় চলমান বিক্ষোভ-প্রতিবাদ বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে আসাদ এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

দামেস্ক, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় চলমান বিক্ষোভ-প্রতিবাদ বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে আসাদ এ মন্তব্য করেন। সিরিয়া বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ ষড়যন্ত্র নস্যাৎ করার দৃঢ়সংকল্প ঘোষণা করেন আসাদ। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। দেশে জারি করা জরুরি আইন প্রত্যাহারের কোনো ঘোষণা দেননি আসাদ। ফলে ১৯৬৩ সাল থেকে বলবৎ হওয়া জরুরি আইন বহাল থাকছে সিরিয়ায়। সিরিয়ার বিক্ষোভকারীরা জরুরি আইন বাতিলের দাবি জানিয়েছে। এ দাবির মুখে আসাদের উপদেষ্টা বৌথানিয়া শাবান গত সপ্তাহে জানিয়েছিলেন, সিরিয়া কর্তৃপক্ষ জরুরি অবস্থা তুলে নেবে। কিন্তু সিরিয়ায় প্রায় ২ সপ্তাহের গণতন্ত্রপন্থি বিক্ষোভের পর আসাদ বুধবার তার প্রথম বক্তৃতায় এ ব্যাপারে কোনো ঘোষণাই দেননি। গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইসহ অন্যান্য সংস্কার কাজ সমাধা করারও কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ ঘ.