ব্যংকক, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ২১জনের প্রাণহানি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পর্যটক।
থাইল্যান্ড কর্র্তৃপক্ষ বুধবার একথা জানায়।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে অতিবৃষ্টির কারণে এ বন্যায় দক্ষিণাঞ্চলের প্রায় দশ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির অধিবাসীরা।
আগামী কয়েক দিনে আরো বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে।
কো সামুইসহ আরো কয়েকটি পর্যটন দ্বীপে বিমান ও রেল চলাচল বন্ধ হয়ে গেছে। সেনা ও নৌবাহিনী একযোগে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ভূমিধসের ঝুঁকিতে থাকা লোকজনকেও নিরাপদ আশ্রয়ে নেওয়ার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৭১৯ ঘ.
bdnews24