২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রোডলফো ওয়ালশ' পুরস্কার পেলেন হুগো শ্যাভেজ

জনসংযোগে (পপুলার কম্যুনিকেশন) বিশেষ অবদান রাখার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে মঙ্গলবার 'রোডলফো ওয়ালশ' পুরস্কার দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

লা প্লাতা, আর্জেন্টিনা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনসংযোগে (পপুলার কম্যুনিকেশন) বিশেষ অবদান রাখার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে মঙ্গলবার 'রোডলফো ওয়ালশ' পুরস্কার দেওয়া হয়েছে। আর্জেন্টিনার লা প্লাতা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ পুরস্কারটির জন্য শ্যাভেজকে মনোনীত করে। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও অধিকারকর্মী রোডলফো ওয়ালশ আর্জেন্টিনার অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃত। ১৯৭৭ সালের ২৫মার্চ আর্জেন্টিনার সামরিক একনায়ক শাসনামলে গোয়েন্দা সদস্যরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পুরস্কার গ্রহণের সময় শ্যাভেজ বলেন, "মুক্ত চিন্তা দীর্ঘজীবী হোক...আধিপত্য নিপাত যাক"। এসময় সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েশত ছাত্রের উদ্দেশে তিনি বলেন, "সাম্রাজ্য ও বুর্জোয়া মিডিয়া একনায়কদের কর্তৃত্বমুক্ত ভেনেজুয়েলায় শুরু হয়েছে যোগাযোগ ও তথ্যপ্রবাহের একটি নতুন ধারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৫ ঘ.