বাগদাদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইরাকের তিকরিত শহরে মঙ্গলবার প্রাদেশিক পরিষদের সদরদপ্তরে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬৫ জন।
তিকরিতের সালাউদ্দিন এলাকার স্বাস্থ্য কেন্দ্রের প্রধান জসিম আল দুলাইমি একথা জানিয়েছেন।
এর আগে কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা গাড়িবোমা, বিস্ফোরক বেল্ট এমনকি হাত গ্রেনেড ব্যবহার করে পরিষদ ভবনে হামলা চালায় এবং লোকজনকে জিম্মি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২১ ঘ.
bdnews24