২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে পৌঁছেছে আন্তর্জাতিক সাহায্য ভিডিও

ভূমিকম্প, সুনামি বিধ্বস্ত জাপানে আন্তর্জাতিক সাহায্য পৌঁছেছে। ভয়াবহ এ দুর্যোগে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে খাবার ও পানিসহ অন্যান্য আরো প্রয়োজনীয় সাহায্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

জাপান, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভূমিকম্প, সুনামি বিধ্বস্ত জাপানে আন্তর্জাতিক সাহায্য পৌঁছেছে। ভয়াবহ এ দুর্যোগে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে খাবার ও পানিসহ অন্যান্য আরো প্রয়োজনীয় সাহায্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল দিচ্ছে চিকিৎসা সহায়তা। মিয়াগিতে দুটি বিমানে করে বেশ কয়েকজন সামরিক চিকিৎসকসহ ৬০ টন চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ইসরায়েল। ওদিকে, ক্যাম্বোডিয়ায় জাপানের এনজিও নেটওয়ার্কের সদস্যরা ভূমিকম্প দুর্গতদের পাঠানোর জন্য ডোনেশন সংগ্রহ করার পাশাপাশি তহবিল বাড়িয়েছে। জাপানের দুর্যোগে নিহতদের স্মরণে ক্যাম্বোডিয়ায় স্থানীয় অধিবাসীরা বৌদ্ধ ধর্মগুরুদের সঙ্গে যোগ দিয়ে প্রার্থনাও করেছে। জাপানে বিচ্ছিন্ন হয়ে পড়া দ্বীপগুলোর অধিবাসীরা দু'সপ্তাহ ধরে বিশুদ্ধ পানির অভাব এবং কোনোরকম সাহায্য ছাড়া দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করে আসছে। এখন সেখানে সাহায্য পৌঁছানোয় তাদের দুর্ভোগ কিছুটা কমবে। দুর্গত এলাকার এক অধিবাসী ওশিমা ইউতোর উক্তি, "যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং জাপানের প্রতিরক্ষা বাহিনী সাহায্য সরবরাহ করে আমাদের কষ্ট অনেকটাই লাঘব করেছে।" "কিন্তু পর্যাপ্ত বিদ্যুৎ, পানি এবং গ্যাসোলিন না থাকায় আমরা এখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি", বলেন ইউতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৯ ঘ.